ঋন নিয়ে ধান পাট চাষ করেছিলেন এক চাষি। কিন্তু গত সোমবার ঝড়ের তান্ডবে সমস্ত জমির ফসল নষ্ট হয়ে গেছে তার। তাই জমিতেই কীটনাশক খেয়ে আত্মহত্যা করল ওই চাষি। এমনটায় অভিযোগ মৃতার পরিবারের। ঘটনাটি ঘটেছে মালদা হবিবপুর থানার ভুয়াডাঙা এলাকায়।
জানা গেছে, ওই চাষির নাম পরিমল বিশ্বাস। বাড়ি হবিবপুর থানার মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের ভুয়াডাঙা এলাকায়। পরিবার সূত্রে জানা যায় পরিমল বিশ্বাস মহাজনের কাছ থেকে এক লক্ষ টাকা ঋন নিয়ে ধান এবং পাট চাষ করেছিলেন। কিন্তু গত সোমবার রাত্রে ঝড়ের তান্ডবে জমিতেই সমস্ত ফসল নষ্ট হয়ে পড়েছে। পরিবারের অভিযোগ এতেই ভেঙে পরেছিলেন পরিমল বিশ্বাস। মহাজনের দেনা কিভাবে পরিশোধ করবেন তা ভেবে মানসিক ভাবে ভেঙে পরেছিলেন তিনি। অভিযোগ বুধবার সকালে নিজের জমিতেই কীটনাশক খেয়ে আত্মহত্যা করে ওই চাষি। পরে পরিবারের সদস্যরা জমি থেকে ওই চাষির দেহ উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসারা তাকে মৃত বলে ঘোষণা করেন।
মালদা